মাদারীপু‌রে এনসিপির সমাবেশ, বাড়‌তি পু‌লিশ মোতা‌য়েন

মাদারীপু‌রে এনসিপির সমাবেশ, বাড়‌তি পু‌লিশ মোতা‌য়েন

মাদারীপুরে এনসিপির সমাবেশ ঘিরে বুধবার দুপুর আড়াইটার প‌র পু‌রো সমা‌বেশস্থ‌লে পু‌লিশ, র‌্যাব ও সাদা পোশা‌কে পু‌লিশ মোতা‌য়েন র‌য়ে‌ছে। প্রস্তুত করা হয়েছে লেকপাড়ে মুক্তমঞ্চ। প্রস্তুতি কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার দুপুর ৩টায় জিরোপয়েন্ট থেকে সদর হাসপাতাের কোণা থেকে ঘুরে শকুনী লেক পর্যন্ত পদযাত্রা করার কথা থাকলেও নেতাকর্মীরা এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাদারীপুরে পৌছেনি।

বিজ্ঞাপন

বিকেল ৪টায় মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনে শহীদ পরিবার ও আহতদের সাথে সেজৗন্য সাক্ষাত করবেন। বিকেল ৫টায় মাদারীপুর থেকে শরীফতপুর যাত্রা করবেন নেতাকর্মীরা

এনসিপির নেতা নেয়ামত উল্লাহ বলেন, মাদারীপুরের সমাবেশ সবচেয়ে বড় সমাবেশ হবে বলে আশা করছি। বিভিন্ন এলাকা থকে নেতাকর্মীরা ইতোমধ্যে আসতে শুরু করেছেন। আজকের সমাবেশের মধ্য দিয়ে রাজনৈতিক অবস্থান গড়ে নেবো আমরা।

সমাবেশস্থলে দেখা গেছে, মঞ্চ তৈরি, শব্দ পরীক্ষা, ব্যানার টানানোর কাজ করছেন অনেকেই। ঘটনাস্থলে সদর থানা পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীর টিম উপস্থিত রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন