নিখোঁজের তিন দিন পরে মাদারীপুরের কালকিনিতে মো. সাইফুল ইসলাম মুন্সী (২৮) নামে এক সৌদি প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার সকালে একই উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সূর্য্যমনি বাজারের পাসের একটি পুকুর থেকে ওই প্রবাসীর লাশ উদ্ধার করা হয়।
নিহত সাইফুল উপজেলার বাঁশগাড়ীর শ্নানঘাটা গ্রামের মোহাম্মাদ আলী মুন্সীর ছেলে।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম মুন্সী গত বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। সকালে এলাকাবাসী নিহতের লাশ বাজারের পাসের একটি পুকুরে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ব্যবহার অমায়িক ছিল। তার লাশ পুকুর থেকে উদ্ধারের খবরে সবাই অবাক হয়েছে। তবে আমরা শুনেছি তাকে ফোন দিয়ে বাড়ি থেকে আনা হয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা জানান, নিহত সাইফুল ইসলাম মুন্সীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

