শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণ মেকানিকের মৃত্যু

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণ মেকানিকের মৃত্যু

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহান শেখ (২০) নামের এক তরুণ মেকানিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত সোহান শেখ শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ইটখোলা বাজিতপুর গ্রামের মো. শহীদ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শেখপুর বাজারে শাহিন হাওলাদারের দোকানে মোটরসাইকেল ধোয়ার কাজ করছিলেন সোহান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহান শেখ নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। এখানে আসার পরে আমরা তাকে পরীক্ষা করে দেখতে পাই, আগেই তার মৃত্যু হয়েছে।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অল্প বয়সে সোহানের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

শিবচর থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় একজনকে শিবচর হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে খবর পাই, সেখানে তার মৃত্যু হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন