আড়াইহাজারে ওলামা মাশায়েখ ও বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে ইফতার করেছেন উপজেলা জামায়াতে ইসলামের নেতারা। বৃহস্পতিবার উপজেলার মডেল মসজিদ সংলগ্ন উপজেলা অডিটরিয়ামে জামায়াত নেতাদের পক্ষ থেকে ইফতারের এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা দক্ষিণ জামায়াতে সভাপতি মাওলানা মো. হাদিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জামায়াতে ইসলামের জেলা আমির আলহাজ মমিনুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াছ মোল্লা, কেন্দ্রীয় ন্যাশনাল ডক্টর ফোরামের এইচআরডি সম্পাদক ও কোর কমিটির সদস্য ডা. মো. আব্দুল মালেক, উপজেলা উত্তরের আমির মাওলানা মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিশ আড়াইহাজার উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আশরাফ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আড়াইহাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক ক্বারি আজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
প্রধান অতিথি বলেন, পবিত্র রমজান কিন্তু সবার ভাগ্যে জোটে না। পবিত্র গ্রন্থে লেখা আছে, সৌভাগ্যবান তারাই যারা এই পবিত্র রমজান পায়। রমজানের অনেকগুলো মৌলিক বিষয় রয়েছে- সদা সত্য কথা বলা, সত্যের পথে থাকা, নিরপেক্ষ থাকা এবং মানুষের
পক্ষে কাজ করা। আমরা ক্ষমতায় এলে পবিত্র আল কোরআন দিয়ে দেশ চালাবো।
দেশের মানুষকে তাদের ন্যায্য দাবি পূরণে সহায়তা করবো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

