মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য ভাটেরচর এলাকায় ফুলদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় অভিযানের প্রস্তুতি নেওয়ার সময় ফুলদী নদীতে শিশুটির লাশ ভেসে ওঠার খবর পায়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
মৃত শিশু আবু বক্কর সিদ্দিকী রাফি (৭) নড়াইল জেলার খায়রুল ইসলামের ছেলে। তারা গজারিয়ায় একটি ভাড়া বাসায় বসবাস করত।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গতকাল শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টা ৪৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে সংবাদ আসে যে, উপজেলার মধ্য ভাটেরচর এলাকায় ফুলদী নদীতে পাঁচ বন্ধু গোসল করতে নামে। এ সময় চারজন সাঁতরে নদী থেকে উঠে আসতে সক্ষম হলেও আবু বক্কর সিদ্দিকী রাফি নিখোঁজ হয়। সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরবর্তীতে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান পরিচালনা করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

