খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

দৌলতপুর প্রতিনিধি, মানিকগঞ্জ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে দৌলতপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা যোগ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইউনুস আলী এবং সঞ্চালনা করেন তেজগাঁও শিল্পাঞ্চল কৃষক দলের সভাপতি সেলিম মিঞা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির প্রয়াত মহাসচিব ও সাবেক সংসদ সদস্য খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন