ভাষাসৈনিক আয়েশা বেগমের দাফন সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

ভাষাসৈনিক আয়েশা বেগমের  দাফন সম্পন্ন

তৃতীয় দফা জানাজা শেষে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে ভাষাসৈনিক আয়েশা বেগমের (৯০) দাফন সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে সকাল ৮টায় উত্তরা ১১ নম্বর সেক্টর জামে মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় বাসাবো কদমতলা জামে মসজিদে দ্বিতীয় এবং সবশেষে বাদ জোহর পাঁচবাড়িয়া গ্রামের জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে ছোট ছেলের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, আয়েশা বেগম কর্মজীবনে মহা হিসাবরক্ষণ অধিদপ্তেরের প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসরের পরও তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তিনি ছাত্রজীবনে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন এবং এক মাস কারাবরণ করেন।

মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন