মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এবারের নির্বাচনে জেলার তিন আসনেই বিএনপির প্রার্থীদের জয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী এসএ জিন্নাহ কবীর ১ লাখ ৩৭ হাজার ৭৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা ৭৭ হাজার ৮১৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবু বকর সিদ্দিক ৭১ হাজার ৩১০ ভোট পেয়ে তৃতীয় হন। নেট দুনিয়ায় ভাইরাল স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আলী বেপারী ৬ হাজার ৯৬৬ ভোট পেয়ে চতুর্থ স্থান পান।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম হাতপাখা নিয়ে ৩ হাজার ২৪৭ ভোট পেয়ে পঞ্চম, গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ ইলিয়াস হোসাইন ট্রাক নিয়ে ১ হাজার ৬৬ ভোট পেয়ে ষষ্ঠ এবং জনতার দলের প্রার্থী মোহাম্মদ শাহজাহান খান কলম নিয়ে ২৮৩ ভোট পেয়ে সপ্তম হন।
এছাড়াও মানিকগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মইনুল ইসলাম খান শান্ত ১ লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে জয়লাভ করেন। এ আসনে জামায়াত জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ৮১ হাজার ৫৩১ ভোট পেয়ে দ্বিতীয় হন।
জাতীয় পার্টির (জাপা) প্রার্থী এস এম আব্দুল মান্নান লাঙল প্রতীক নিয়ে ৭ হাজার ৮১ ভোট পেয়ে তৃতীয় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আলী হাতপাখা প্রতীক নিয়ে ৩ হাজার ৮৪৭ ভোট পেয়ে চতুর্থ হন।
অন্যদিকে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ আসনে জামায়াত জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ সাঈদনূর রিকশা প্রতীক নিয়ে ৬৪ হাজার ২৪২ ভোট পেয়ে দ্বিতীয় হন। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা ফুটবল প্রতীক নিয়ে ২০ হাজার ৫৫১ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খান মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩ হাজার ৬১০ ভোট পেয়ে চতুর্থ, বাংলাদেশ জাসদের প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী মোটরগাড়ি প্রতীক নিয়ে ৩ হাজার ৫১০ ভোট পেয়ে পঞ্চম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শামসুদ্দিন হাতপাখা প্রতীক নিয়ে ২ হাজার ৭৮৭ ভোট পেয়ে ষষ্ঠ,
জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আবুল বাশার বাদশা লাঙল প্রতীক নিয়ে ১ হাজার ৯৬৬ ভোট পেয়ে সপ্তম, জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিস বাইসাইকেল প্রতীক নিয়ে ১ হাজার ৩৩৭ ভোট পেয়ে অষ্টম এবং স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল সূর্যমুখী ফুল প্রতীক নিয়ে ৬৮৪ ভোট পেয়ে নবম স্থান অর্জন করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

