এক্সপ্রেসওয়েতে বাস থেকে ছিটকে প্রাণ গেল যাত্রীর

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

এক্সপ্রেসওয়েতে বাস থেকে ছিটকে প্রাণ গেল যাত্রীর
আমার দেশ

মাদারীপুর জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পদ্মা সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসে ঢাকায় যাচ্ছিলেন সাত্তার হাওলাদার। তিনি বাসের সামনের অংশে ইঞ্জিন কভারের ওপর বসে ছিলেন। বাসটি পাঁচ্চর অতিক্রম করে সীমানা এলাকায় পৌঁছালে হঠাৎ জোরে ব্রেক করেন চালক। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে খোলা দরজা দিয়ে সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, বাসটি আকস্মিকভাবে ব্রেক করলে এক যাত্রী নিয়ন্ত্রণ হারিয়ে খোলা দরজা দিয়ে বাইরে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন