দেরিতে খাবার দেওয়ায় বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১৫

উপজেলা প্রতিনিধি,আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

দেরিতে খাবার দেওয়ায় বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ে বাড়ির দেরিতে খাবার দেওয়া নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেল ৪ টার দিকে উপজেলার লস্করদী সরকার বাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সাথে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিনের বিয়ের অনুষ্ঠান ছিল।

অনুষ্ঠানে বরপক্ষ আসার পর খাবার দিতে দেরি হয়। এনিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। নারী শিশু সহ অন্তত ১৫ জনকে চেয়ার, বাশ ও কাঁচের প্লেট দিয়ে আঘাত করে আহত করা হয়।

এই বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন বলেন, এই ঘটনায় বরপক্ষ থেকে মকবুল হোসেন নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...