নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় অভিযান করতে গিয়ে হামলার শিকার হয়েছে র্যাব-১১ এর সদস্যরা। এঘটনায় র্যাবের তিনজন সদস্য গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত র্যাব সদস্যরা হলেন- কনস্টেবল ইব্রাহিম, মাহী ও লেন্সনায়েক নাজিবুর।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে র্যাবের গোয়েন্দা শাখার পাঁচ থেকে ছয়জন সদস্য বোয়ালিয়া খাল এলাকায় অভিযান চালান । এসময় স্থানীয় সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে র্যাব সদস্যদের ধাওয়া করে।
সন্ত্রাসীরা র্যাবের ৩সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে । পরে আহতদের উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়।
র্যাব-১১ এর সিও সাজ্জাদ হোসেন জানান, আমরা ঘটনাস্থলে কাজ করছি। অভিযান চলমান আছে। শিঘ্রই এ বিষয়ে ব্রিফিং করা হবে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

