ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় মেহেদী হাসান (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্যা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান গোড়াই শিল্পাঞ্চলের ধেরুয়া নাসির গ্লাসওয়্যার এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফ্যাক্টরিতে মার্কেটিং বিভাগে চাকরি করেন। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সাদীপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহআলম জানান, নিহত ব্যক্তি মোটরসাইকেলযোগে ঢাকাগামী লেন দিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বাসটি জব্দ করা হয়েছে। লাশ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

