নতুন বাংলাদেশে জনগণ এখন ভোট দিতে চায়: শাহজাদা মিয়া

জেলা প্রতিনিধি, ফরিদপুর

নতুন বাংলাদেশে জনগণ এখন ভোট দিতে চায়: শাহজাদা মিয়া

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের পর জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। নতুন বাংলাদেশে জনগণ এখন ভোট দিতে চায়।

বিজ্ঞাপন

রোববার বিকেলে ফরিদপুরের সদরপুরে ঢেউখালি ইউনিয়নের বাবুরচরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সবুজ বিপ্লব ও খাল খনন করে কৃষির উন্নয়ন ঘটিয়েছেন। এরপর বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি বলেন, জনগণের সমর্থন ও আস্থা অর্জনের মাধ্যমেই বিএনপি আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রই দেশকে গণতন্ত্রের পথে উত্তরণের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না।

ঢেউখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাকিম বাছাড়ের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি শাহ আলম রেজা, সদরপুর কলেজের সাবেক ভিপি খন্দকার মনিরুল হক মনির, সদরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবলু। বাহালুল মাতুব্বর, মজনু মাতুব্বর, ছাত্রদল নেতা শাহরিয়ার সুমন, মশিউর রহমান, তালাশ পারভেজ রবি প্রমুখ।

এসময় বিএনপি নেতা মাসুম দেওয়ান, বিএম রায়হান, জাসাসের সদরপুর উপজেলা আহ্বায়ক সঞ্জয় সমাদ্দার উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন