গাজীপুরের সকালে প্রথম দুই ঘন্টায় শহর এলাকার কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেলেও গ্রাম এলাকায় ভোটারের উপস্থিতি অনেকটাই কম।
গাজীপুর জেলা শহরের কাজী আজিম উদ্দিন কলেজ, গাজীপুর সরকারি মহিলা কলেজ, রানী বিলাসমনি উচ্চ বালক বিদ্যালয় সহ বিভিন্ন ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন ধরে ভোট দেওয়ার অপেক্ষা করতে দেখা গেছে।
এছাড়া শ্রীপুরের বাশকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, কালীগঞ্জের শুকুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র ঘুরে দেখা গেল, এসব কেন্দ্রগুলো গ্রাম অঞ্চলে হওয়ায় সকালে মহিলা ভোটারগন ভোটাধিকার প্রদান করছেন, তাদের উপস্থিতি অনেকটাই কম।
এছাড়াও গ্রামের সাধারণ মানুষের মধ্যে সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহন শুরু হওয়ার কথা অনেকের অজানা ছিল না বলে বিভিন্ন ভোটাররা জানান । তবে বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে বলেও তারা জানান।
গাজীপুরের কাজী আজিম উদ্দিন কলেজ কেন্দ্রে দেখা যায়, লম্বা লাইন ধরে ভোটাররা কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রদান করছেন। সকালে প্রথমদিকে ভোটার নাম্বার এনআইডি নাম্বার এবং কেন্দ্র অনুসন্ধানে কিছু ঝামেলা সৃষ্টি হয়েছে কোন কোন কেন্দ্রে।
বেলা বাড়ার সাথে সাথে সমস্যাগুলো সমাধান করে ভোটাররা ভোটাধিকার প্রদান করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

