ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের ৭ নেতাকর্মী আটক

ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের ৭ নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, যুবলীগ নেতা আবুল হোসেন, মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহ আলম, তপন ও রাসেল।

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ভোরে শিবু মার্কেট এলাকা থেকে সাতজনকে আটক করা হয়েছে। তারা রাজমিস্ত্রীসহ বিভিন্ন পেশার পরিচয় দিয়ে অবস্থান করছিলেন, তবে গোপনে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে তারা মিছিল আয়োজন করছিলেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনর জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা সজাগ দৃষ্টি রাখছি। কেউ অরাজকতা করতে চাইলে কোন ছাড় দেয়া হবে না।

উল্লেখ্য, এর আগে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার আড়াইহাজার ও সোমবার ভোরে সোনারগাঁওয়ে ঝটিকা মিছিল বের করে আওয়ামীলীগের নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন