মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার, ৬ দিনেও শনাক্ত হয়নি পরিচয়

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার, ৬ দিনেও শনাক্ত হয়নি পরিচয়

টাঙ্গাইলের মির্জাপুরে নদীর পাড়ে পুতে রাখা গর্ত থেকে মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধারের ৭ দিনে পার হলেও শনাক্ত হয়নি পরিচয়। এরআগে, ২০ এপ্রিল রাত ৮টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর পাড়ের গর্ত থেকে মা ও নবজাতকের লাশ উদ্ধার করা হয়। ২১ এপ্রিল ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে মির্জাপুর পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করে পুলিশ।

বিজ্ঞাপন

পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে মা ও ছেলে নবজাতককে মির্জাপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার এসআই জাবেদ পারভেজ।

সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর) সার্কেল আদনান মুস্তাফিজ জানান, নারীকে হত্যা করা হয়েছে এটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেলেও ধর্ষণ হয়েছি কিনা সেটা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া জানা যাবে না। লাশ পঁচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দেশের সব থানায় মৃতের ছবি পাঠানো হয়েছে এবং তদন্ত হচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...