গাজীপুরের টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে পূর্ব থানা পুলিশ। রোববার সন্ধ্যা সাতটার দিকে শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে পরিত্যাক্ত অবস্থায় রিভলবার ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যায় স্কুলের ভেতরে পরিত্যাক্ত অবস্থায় পিস্তল ও গুলি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পূর্ব থানা পুলিশের এসআই এসএম মেহেদি হাসান একদল পুলিশসহ ঘটনাস্থল থেকে রিভলবার ও গুলি উদ্ধার করেন।
বিজ্ঞাপন
এব্যাপার টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, পরিত্যাক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবারসহ গুলি উদ্ধার করা হয়েছে। কে বা কারা ফেলে গেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

