কাপাসিয়ায় আনন্দ মিছিলে যুবদল নেতার মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

কাপাসিয়ায় আনন্দ মিছিলে যুবদল নেতার মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএনপির বিজয় মিছিলে স্ট্রোক করে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মোস্তাক আহমেদ (৪৫) নামে এক যুবদল নেতার। তিনি পরিবহন ব্যবসায়ী ছিলেন।

মোস্তাক আহমেদ কাপাসিয়া উপজেলার টোক নগর গ্রামের বাসিন্দা এবং টোক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তার বাবার নাম মৃত হোসেন আলী।

বিজ্ঞাপন

উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু এবং সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে আনন্দ শোভাযাত্রা শুরুর ঠিক আগে মোস্তাক আহমেদ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন