কাপাসিয়ায় নিষিদ্ধ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ২০ জন গ্রেপ্তার

কাপাসিয়ায় নিষিদ্ধ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ২০ জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের বিভিন্ন সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার সকালে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রে সংগঠিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করার উদ্দেশ্যে সমবেত হয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রসহ বিভিন্ন প্রকার অপপ্রচার ও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে সন্ত্রাসবিরোধী অপরাধ করেছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯; মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা (৪৫), সে তরুণ গ্রামের আব্দুল মান্নানের পুত্র।

তরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক আ. হান্নান (৫১), মৈশন গ্রামের মৃত ছমির উদ্দিনের পুত্র, খিলগাঁও গ্রামের আঃ সামাদের পুত্র জহিরুল ইসলাম (২৯), ভিটিপাড়া গ্রামের তাজউদ্দিনের পুত্র মোস্তাকিম (৩৭), খিলগাঁও গ্রামের আঃ সামাদের পুত্র সুমন (২৬), একই গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র শ্রাবন (১৯), বেগুনহাটি গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র যোবায়ের (১৯), খিলগাঁও গ্রামের কামাল খানের পুত্র হৃদয় খান (২০), একই গ্রামের এরশাদের পুত্র মুন্না হোসেন (১৯), সবুজের পুত্র সানী (২২), আমান উল্লাহর পুত্র নিয়ান খান অমি (১৭), বেগুনহাটি গ্রামের দেলোয়ার @ দুলালের পুত্র সুমন (১৬) কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ০৬ জন আসামীকে ওয়ারেন্ট মূলে এবং ২ জন আসামীকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নাসির আহমেদ জানান, যে কোনো ধরনের অপরাধীদের ধরতে থানা পুলিশ বিশেষ অভিযান অব্যাহত রাখবেন। বিশেষ করে মাদক কেনাবেচা বা মাদক সেবনের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেয়া হবে না তিনি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন