বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, নরসিংদী

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী
ছবি: আমার দেশ

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, নির্বাচনি ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশের বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার। সরকারি-বেসরকারি যেকোনো ব্যবস্থাপনায় জুট মিলগুলো চালু করতে সচেষ্ট রয়েছে বর্তমান সরকার।

নরসিংদীর দুটিসহ সারা দেশেই বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এসব কারখানায় দেশি-বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করা হচ্ছে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। বিগত সরকারের সময়ে বন্ধ হয়ে যাওয়ার ফলে বেশ কিছু মানুষ কর্মশূন্যতায় পড়েছে উল্লেখ করে এই খাতের লুটপাট ও দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বন্ধ থাকা নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুট মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পাট প্রতিমন্ত্রী। এ সময় বিজেএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার কবির উদ্দিন সিকদার, মুখ্য পরিচালন কর্মকর্তা মামুনুর রশিদ, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমদে, পলাশ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা সাধারণ সম্পাদক শামিমসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কো-অপারেটিভ ছাড়াও পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত বাংলাদেশ জুট মিল এবং প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...