শিবচরে নার্সকে ধর্ষণ, ক্লিনিক মালিক গ্রেপ্তার

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি

শিবচরে নার্সকে ধর্ষণ, ক্লিনিক মালিক গ্রেপ্তার

মাদারীপুরের শিবচরে নিজের ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে শিবচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

থানা সূত্রে জানা গেছে, শিবচর ইউনাইটেড হসপিটালে একজন সেবিকা কয়েক বছর ধরে চাকরি করছেন। চাকরিতে থাকা অবস্থায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলা করেছে ওই সেবিকার পরিবার। পরে বৃহস্পতিবার রাতে শিবচর থানার এসআই রেনুকা আক্তার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত আপেল মাহমুদ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম সেনেরচর এলাকার মৃত চান মিয়া শিকদারের ছেলে। তার বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলাও রয়েছে।

শিবচর থানার ওসি রতন শেখ জানান, আসামি আপেল মাহমুদের নামে এর আগেও শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। তার প্রতিষ্ঠানে কর্মরত এক নার্সকে ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...