কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি মাজহারুল ইসলাম। সোমবার দুপুরে শহরের জেলা ক্রিকেট আউটার স্টেডিয়ামে ফিতা কেটে ও রঙিন বেলুন উড়িয়ে এ মেলা উদ্বোধন করেন তিনি।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জামায়াতের জেলা আমির অধ্যাপক মো. রমজান আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও চেম্বারের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। উদ্বোধনের পর পরই মেলায় দর্শনার্থীদের ঢল নামে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মুজিবুর রহমান বেলাল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

