আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচরুখী এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি যানবাহনের ধাক্কায় তিনি সড়কে পড়ে যান। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার কার্যক্রম শুরু করে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার বলেন, নিহত ব্যক্তির লাশ ঘটনাস্থলে রয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। হাইওয়ে থানার পুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...