জাল টাকা বিকাশে পাঠাতে গিয়ে যুবক আটক

জাল টাকা বিকাশে পাঠাতে গিয়ে যুবক আটক

গাজীপুরের কাপাসিয়ায় একটি দোকানে জাল টাকা দিয়ে বিকাশে লেনদেন করতে গিয়ে আসিক (২৫) নামে এক যুবক আটক হয়েছেন। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে উপজেলার দস্যুনারায়নপুর এলাকার একটি বিকাশের দোকানে এ ঘটনা ঘটে।

জানা যায়, আটক আসিক ভুবনেরচালা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। বিকেলে তিনি দস্যুনারায়নপুর বাজারের একটি বিকাশের দোকানে টাকা ক্যাশ-ইন করতে যান। এ সময় তিনি দোকানিকে মোট ৬ হাজার ৫০০ টাকা দেন। নোটগুলো সন্দেহজনক মনে হলে দোকানি ও উপস্থিত এলাকাবাসী পরীক্ষা করে দেখতে পান, এর মধ্যে ১ হাজার টাকার দুটি এবং ৫০০ টাকার ৯টি নোট—অর্থাৎ মোট ৫ হাজার ৫০০ টাকাই জাল। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাৎক্ষণিক তাকেভাবে তাকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসিককে হেফাজতে নিয়েছে।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ বলেন, জাল টাকাসহ এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল টাকা লেনদেনের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ওই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন