মাদারীপুরের কালকিনিতে পরকীয়ায় বাধা দানকারীকে কুপিয়ে পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করল অভিযুক্ত লম্পট মাসুদ বেপারী। এ ঘটনায় আহত হন আরো দু’জন। মঙ্গলবার বিকেলে কালকিনি থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ঈমাম বেপারী।
আহতরা হলেন উপজেলার রমজানপুর এলাকার উত্তর রমজানপুর গ্রামের আখতার বেপারী ছেলে ঈমাম বেপারী (৪০), তার ভাতিজা তাহা বেপারী (২২) ও শুভ বেপারী (২১)। এসময় ঈমাম বেপারীর পুরুষাঙ্গ কেটে গিয়ে গুরুতর আহত হন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর রমজানপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে একই এলাকার মাসুদ বেপারীর দীর্ঘ দিন ধরে পরকীয়া চলে আসছে। মঙ্গলবার সকালে তাদের পরীকায়ায় বাধা দেয় মো. ঈমাম বেপারীসহ স্থানীয় লোকজন। এতে ক্ষিপ্ত হয়ে মাসুদ বেপারীর নেতৃত্বে মাসুদ, হান্নান, মান্নান, কাইয়ুম, ময়রোম, ওবায়দুলসহ বেশ কয়েকজন মিলে প্রথমে ঈমাম বেপারীকে কুপিয়ে জখম করে। এসময় ঈমাম বেপারীর পুরুষাঙ্গ কাটা পড়ায় গুরুতর আহত হন তিনি।
হামলাকারীদের বাধা দিলে ঈমাম বেপারীর ভাতিজা তাহা বেপারী ও শুভ বেপারীকে দা দিয়ে কুপিয়ে আহত করেন অভিযুক্ত মাসুদ ও তার লোকজন।
ভুক্তভোগী ঈমাম বেপারী বলেন, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে মাসুদ বেপারীর দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। এ বিষয়টি আমাদের পুরো গ্রামের মানুষের মাঝে জানাজানি হয়ে যায়। সুদের ব্যবসা ও পরকীয়া করে মাসুদ আমাদের গ্রামটাকে নষ্ট করতেছে । আমি তাকে বারন করলে আমাকে দা দিয়ে কুপিয়ে আমার পুরুষাঙ্গ কেটে ফেলেছে। আমার ভাতিজাদের কুপিয়ে আহত করেছে। আমি মাসুদের বিচার চাই।
অভিযুক্ত মাসুদ বেপারী বলেন, আমাকেও ঈমাম বেপারী মারধর করেছে। এ ব্যাপারে কালকিনি থানার ওসি সোহেলা রানা জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

