মাদারীপুরের লেকপাড়ে মুক্তমঞ্চে প্রস্তুত করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মঞ্চ। প্রস্তুতি কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার দুপুর ৩টায় মাদারীপুর জিরোপয়েন্ট থেকে সদর হাসপাতাল এর কোণা থেকে ঘুরে শকুনী লেক পর্যন্ত পদযাত্রা করবেন কেন্দ্রীয় নেতাকর্মীরা। সাথে থাকবেন জেলার এনসিপিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বিকেল সাড়ে তিনটায় মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে এনসিপির কেন্দ্রীয় শীর্ষ স্থানীয় ১০ জন নেতা উপস্থিত থাকবেন। বিকেল ৪টায় মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনে শহীদ পরিবার ও আহতদের সাথে সেজৗন্য সাক্ষাত করবেন। বিকেল ৫টায় মাদারীপুর থেকে শরীফতপুর যাত্রা করবেন নেতাকর্মীরা
এনসিপির নেতা নেয়ামত উল্লাহ বলেন, মাদারীপুরের সমাবেশ সবচেয়ে বড় সমাবেশ হবে বলে আশা করছি। বিভিন্ন এলাকা থকে নেতাকর্মীরা ইতোমধ্যে আসতে শুরু করেছেন। আজকের সমাবেশের মধ্য দিয়ে রাজনৈতিক অবস্থান গড়ে নেবো আমরা।
সমাবেশস্থলে দেখা গেছে, মঞ্চ তৈরি, শব্দ পরীক্ষা, ব্যানার টানানোর কাজ করছেন অনেকেই। ঘটনাস্থলে সদর থানা পুলিশ, র্যাব, সেনাবাহিনীর টিম উপস্থিত রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

