আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুপুর পর্যন্ত কিশোরগঞ্জে ভোট পড়েছে ৪০ ভাগ

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

দুপুর পর্যন্ত কিশোরগঞ্জে ভোট পড়েছে ৪০ ভাগ

নীলফামারী-৪ আসনের কিশোরগঞ্জ উপজেলার ৭৮টি কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৭.৫ শতাংশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি ব্যাপক হারে বেড়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলার ৭৮ কেন্দ্রের ৪১৯টি কক্ষে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটার রয়েছেন ২ লক্ষ ২২ হাজার ৫৫২ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১১ হাজার ৬৫৫, মহিলা ভোটার ১ লক্ষ ১০ হাজার ৮৯৬, হিজড়া ভোটার ১ জন। সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হয়েছে, শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। দুপুর ১২টা পর্যন্ত শতকরা ৩৭.৫ ভাগ ভোট পড়েছে। আশা করা হচ্ছে, দুপুর দেড়টায় ৫০ ভাগ ভোট পড়তে পারে।

বিজ্ঞাপন

অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণে প্রশাসন সজাগ রয়েছে। প্রচার-প্রচারণা শেষে আজ বৃহস্পতিবার ভোটের দিন ভোটাররা সকাল থেকে ভোট কেন্দ্রের দিকে ছুটছেন। বেলা বাড়ার সঙ্গে সচকগ ভোটারদের উপস্থিতি ব্যাপক হারে বাড়ছে।

এদিকে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণে টহলে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ভ্রমমাণ আদালতসহ আইনশৃঙ্খলা বাহিনী। তাদের তৎপরতা চোখে পড়ার মতো।

উপজেলা নির্বাচন অফিসার মো. তকদীর আলী সরকার জানান, দুপুর ১২ পর্যন্ত ৭৮ কেন্দ্রের গড় হিসাবে ৩৭.৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বেড়েছে। আশা করা হচ্ছে সুষ্ঠভাবে ভোট হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন