ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইহুদি ইসরাইলি বাহিনীর বর্বর হামলা এবং ভারতীয় সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে নারায়ণঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার জুমার নামাজের পর কদমতলী এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন ছাত্র-জনতাসহ সকল শ্রেণি-পেশার মুসল্লিরা।
বিক্ষোভকারীরা বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের ওপর বর্বর ও নৃশংস হামলা চালাচ্ছে দখলবাজ ইসরায়েল। অন্যদিকে ভারতের নাগপুরে মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে ব্যাপক সাম্প্রদায়িক সহিংসতার করছে হিন্দুত্ববাদীরা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জাতিসংঘসহ বিশ্ব নেতা ও মুসলিম জাতিকে অবিলম্বে এসব হামলা ও সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে ভূমিকা নিতে আহ্বান জানান বিক্ষোভকারীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

