মাদারীপুর জেলার শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও নৌ-শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে এ আলোচনা সভা ও নৌ-শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শিবচর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের পদ্মানদীর পাড়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় পদ্মায় এক নৌ-শোভাযাত্রার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তা।
মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ইলিশ মাছ সংরক্ষণে জন্য ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন চলছে। জেলেদের জাটকা সংরক্ষণ সপ্তাহের সচেতন করতে উপজেলা মৎস্য অফিস একাধিক সচেতনতামূলক সভার আয়োজন করে থাকে।
ওই সময় জাটকা আহরণ,পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ এবং বিনিময় দণ্ডনীয় অপরাধ, সাধারণত ১০ ইঞ্চি দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশকে জাটকা বলা হয়ে থাকে।
এসময় বক্তারা বলেন, ‘ইলিশ রক্ষার্থে জাটকা সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। সঠিকভাবে জাটকা সংরক্ষণ করতে পারলে ইলিশের চাহিদা মেটানো সম্ভব হবে। শুধু আইন প্রয়োগই নয়, সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সাথে ইলিশ সংরক্ষণে আইন মেনে চলতে হবে।
অনুষ্ঠানে পদ্মাপাড়ের শতাধিক জেলে উপস্থিত ছিলেন। জেলেদের দিকনির্দেশনামূলক নানা বিষয় উল্লেখ্য করেন কর্মকর্তারা।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পারভীন খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো.হাদিউজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.হাবিবুল ইসলাম।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার, শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবেন রহিমসহ অন্যরা।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

