দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাস উদ্ধার

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাস উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বাসটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের উদ্যোগে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছায়। পর সকাল সাড়ে ১১টার দিকে বাসটি উদ্ধার করা হয়।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত এসবি পরিবহনের বাসে কোনো যাত্রী ছিলো না। ছিলেন শুধু চালক, তার সহকারী ও সুপারভাইজার। বাসটি ডুবে যাওয়ার পর তাদেরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ফেরিতে ওঠার আগে বিআইডব্লিউটিসির নিয়ম অনুযায়ী সব যাত্রীদের নামিয়ে দেয়ার কারণে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এস বি পরিবহনের বাসটি দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনে এসে পৌঁছায়। সেখানে পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় চালক হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সরাসরি পদ্মা নদীতে ছিটকে পড়ে যায়।

এরআগে, গত ২৫ মার্চ ঈদুল ফিতরের পড় দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পল্টুনে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনায় ২৬ যাত্রীর লাশ উদ্ধার করা হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন