আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বালিয়াকান্দিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

উপজেলা প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)

বালিয়াকান্দিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, শিক্ষা অফিসার পারমিস সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম আকরামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, সামনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আপনাদের সহযোগিতায় আমরা যেন সুন্দরভাবে শেষ করতে পারি সে ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...