শরীয়তপুরের পদ্মা নদীতে নোঙর করা অবস্থায় মহসিন এক্সপ্রেস নামের একটি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটে।এ সময় বাল্কহেডের দু’কর্মচারী নিখোঁজ হয়।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঘাটে নোঙর করা একটি বাল্কহেড রশি ছিঁড়ে মুহূর্তেই আড়াআড়িভাবে পানিতে তলিয়ে যায়।
এ সময় স্থানীয়রা জানতে পারে ভেতরে দুজন কর্মচারী ঘুমিয়ে ছিল,কিন্তু এটি এত দ্রুতই পানির মধ্যে তলিয়ে যায় যে কোনোভাবেই তাদের দু’জনকে বের করা সম্ভব হয়নি। পরবর্তীতে ৯৯৯ এ ফোন করে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। কিন্তু শরীয়তপুরে কোনো ডুবুরি দল না থাকায় ভোররাতে মাদারীপুর থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম চালায়।
মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্টেশন লিডার লিয়াকত হোসেন জানান, আমাদের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত নিখোঁজদের সন্ধান মেলেনি।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

