মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে টাঙ্গাইল জেলার ঘাটাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সারে ৪টায় ঘাটাইল প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সহ বিভিন্ন পেশাজীবি মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চান, দৈনিক আমার দেশের ঘাটাইল উপজেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম শিহাব, আমার দেশের গোপালপুর উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন খান এশিয়ান টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি আব্দুল লতিফ, ইনকিলাব ঘাটাইল উপজেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, দেশ পাঠক মেলা ঘাটাইল উপজেলার পক্ষে সাব্বির হাসান, শফিকুল ইসলাম, শিক্ষক খন্দকার হেলাল উদ্দিন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

