ফরিদপুরে ২২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরে ২২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

ফরিদপুরের র‌্যাবের একটি আভিযানিক দল রাজবাড়ী জেলা সদরের গোয়ালন্দ মোড় এলাকা থেকে ২২০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেপ্তার করেছে। আটক মো: শাহিনুর (২৫) কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ৮টা ৩০মিনিটে তাকে আটক করে মাদক পরিবহনে ব্যবহৃত নছিমনটি জব্দ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে র‍্যাব জানায়, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

ফরিদপুর র‍্যাব ১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...