সিদ্ধিরগঞ্জে পাইপগান ও কার্তুজের খোসাসহ যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

সিদ্ধিরগঞ্জে পাইপগান ও কার্তুজের খোসাসহ যুবক গ্রেপ্তার

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশে তৈরি লোহার একটি পাইপগান ও একটি কার্তুজের খোসাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তার মো. মুরাদ (৩০) সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং ঢাকেশ্বরী চেয়ারম্যান অফিস এলাকার কামাল হোসেনের ছেলে।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক। তিনি বলেন, সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের মদিনাবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশিরে পর তার হেফাজত থেকে দেশে তৈরি একটি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...