প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল কালকিনির রোশনী

কালকিনি, ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল কালকিনির রোশনী

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান-২০২৬ ও শিক্ষা মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছে মাদারীপুরের কালকিনি উপজেলার ৯৫ নম্বর কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আসফিয়া জাহান রোশনী।

বিজ্ঞাপন

গত ১৫ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় এ অনুষ্ঠানে অংশ নেয় রোশনী। তার এ অর্জনে বিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের প্রতিটি সাফল্যই শিক্ষকদের অনুপ্রেরণা জোগায়। আসফিয়া জাহান রোশনীর এ অর্জন বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদেরও ভালো করার উৎসাহ জোগাবে। তারা রোশনীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

জানা যায়, আসফিয়া জাহান রোশনীর বাবা রাশেদুজ্জামান (রাহাত) বাংলাদেশ সেনাবাহিনীর একজন সার্জেন্ট। তাদের বাড়ি কালকিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বদরদী গ্রামে।

রোশনীর এ সাফল্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমাতুজ জোহরা বকুলসহ কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন