আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাভার সিটিজেন ক্লাবের প্রেসিডেন্টকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, সাভার

সাভার সিটিজেন ক্লাবের প্রেসিডেন্টকে সংবর্ধনা

আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী অর্জন করায় সাভার সিটিজেন ক্লাবের প্রেসিডেন্ট ও নিরাপদ সড়ক চাই সাভার শাখার কার্যকরী সদস্য মোহাম্মদ কামরুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ কামরুজ্জামান সম্প্রতি এ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রী অর্জন করেন।

রোববার সাভারের একটি রেস্তোরাঁয় এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই-এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

বিজ্ঞাপন

এ ছাড়াও সাভার বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম ভিপি বিশিষ্ট ব্যবসায়ী শওকত আলী মাহমুদ, জাতীয় পদকপ্রাপ্ত বিদ্যা উৎসাহী সালাউদ্দিন খান নঈম, সাভার উপজেলা মহিলা পরিষদের সভাপতি পারভীন ইসলাম, সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কাদের তালুকদার ও সাভার সিটিজেন ক্লাবের সিনিয়র সহসভাপতি ওয়াকিলুর রহমান উপস্থিত ছিলেন।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিল্পগণ সঙ্গীত পরিবেশন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন