নরসিংদীতে লোডশেডিং ও গ্যাস সঙ্কটের প্রতিবাদে ১১ দলের স্মারকলিপি

নরসিংদীতে লোডশেডিং ও  গ্যাস সঙ্কটের প্রতিবাদে ১১ দলের স্মারকলিপি

লোডশেডিং ও গ্যাস সঙ্কটের প্রতিবাদে ছয় দফা দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিতি দিয়েছেন নরসিংদী জেলার ১১ দলের নেতারা।

বিজ্ঞাপন

তারা বলেন, দেশের সাধারণ জনগণ গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, অস্বাভাবিক ভুতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে চরম দুর্ভোগের শিকার। এসব সমস্যার ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা কষ্টকর হয়ে উঠেছে। কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসহ সব খাতেই এর বিরূপ প্রভাব পড়ছে।

বৃহস্পতিবার সকালে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান এর কাছে এই স্মারকলিপি জমা দিয়েছেন জেলার ১১ দলের নেতাকর্মীরা। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজ্জাত হোসেন উপস্থিত ছিলেন।

১১ দলীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলার মুখ্য সমন্বয়ক মো. ইব্রাহিম ভূঁইয়া, সদর উপজেলা আমির মাহফুজ ভূঁইয়া, শহর আমির আজিজুর রহমান, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাড. আমিরুল ইসলাম আমির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল ইসলাম তালুকদার, ছাত্রশিবিরের জেলা সভাপতি আমিনুল ইসলাসহ অন্যান্য নেতারা।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন