পরকীয়া জেরে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।
মঙ্গলবার দুপুরে বিচারক এস. কে. এম. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি সোলায়মান হোসেনের সঙ্গে তার ভাবি পারভীনের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে পারভীন সোলায়মানকে বিয়ের জন্য চাপ দেন। এ নিয়ে বিরোধের জেরে পারভীনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনা দেখে ফেলায় পারভীনের শিশু সন্তান ভাতিজাকেও হত্যা করে সোলায়মান।
এ ঘটনার পর পুলিশ সোলায়মান হোসেনকে গ্রেপ্তার করলে তিনি ঘটনা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
বাদী পক্ষের আইনজীবী জেলা জজ কোর্টের পিপি আ. ফ. ম. নুরতাজ আলম বাহার বলেন, যেহেতু এটা ডাবল মার্ডার মামলা তাই আমরা আশা করেছিলাম সর্বোচ্চ শাস্তি হবে। আসামি তার দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছিলেন। কিন্তু আদালত নথিপত্র পর্যালোচনা করে মামলার ধারা পরিবর্তন করে অপর্যাপ্ত সাজা প্রদান করেছেন। আমরা এই রায়ে অসন্তুষ্ট।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

