‘সবার আগে দেশ- সকলের চেষ্টায় ডেঙ্গু করবো শেষ’ এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদী জেলায় ডেঙ্গুর প্রতিরোধ, চিকিৎসা, ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এসময় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালক মো. শফিউল্লাহ, সিভিল সার্জন ডা. বুলবুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার সজিব শাহরিয়ার, জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মাখন দাসসহ সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা, শিক্ষক, স্কাউট ও বিএনসিসি সদস্যরা।
সভায় জেলা প্রশাসক নরসিংদী জেলায় ডেঙ্গু প্রতিরোধে সকলকে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

