বিএনপি সরকার শিক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে: মঈন খান

জেলা প্রতিনিধি, নরসিংদী

বিএনপি সরকার শিক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে: মঈন খান
ছবি: আমার দেশ

পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুল মঈন খান বলেন, প্রকল্প শুধু টেবিলে থাকলে হবে না তাকে ল্যাবরেটরির টেবিল থেকে বাস্তবে রুপ দিতে হবে। তা না হলে দেশের কোনো উপকারে আসবে না। বিদেশিরা কিন্তু প্রকল্প হাতে নিলে সফল হোক ব্যর্থ হোক কিন্তু তারা বাস্তবে রূপদান করে।

তখন বেশ কিছু সমস্যা দেখা দেয়, কেননা সেটা ল্যাবরেটরিতে একরকম, বাস্তবে আরেক রকম। বাস্তবে রূপদান করতে গেলে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো কিন্তু মোকাবিলা করতে হয় তারপর বাস্তবে রূপবান করা হয়।

বিজ্ঞাপন

আমরা ১০০টি প্রকল্প হাতে নিলে সফল হতে হবে- এমন কোনো কথা নয়, অন্তত দশটি যেন সফল হয়। এই দৃঢ়প্রতিজ্ঞা নিয়ে আজকে আমাদের কাজ করতে হবে শিক্ষার্থীদের ক্লাস রুমের হাতে কলমের যে কাজ সেগুলো দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এর জন্য আমাদের আরও সচেষ্ট হতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার জন্য অনেক কাজ করছেন। আমাদের সরকার শিক্ষার জন্য স্কুল ব্যাগ, পোশাক ও টিফিন বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে আমরা শুরু নাগরিক গড়ে তুলব, সেই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

স্কুলের শিক্ষকদের লক্ষ্য করে তিনি বলেন, অনেক শিক্ষকরাই আছেন, যারা নিয়মিত স্কুলে পাঠদান করেন না, তাদের নিয়মিত এবং নির্ধারিত সময়ে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের পাঠ দান করানোর জন্য আহ্বান জানান।

নিয়মিত নির্ধারিত সময় স্কুলে পাঠদান না করে অতিরিক্ত পয়সা পাওয়ার জন্য নিজের বাসায় বসে প্রাইভেট পড়াবেন, তা হতে পারে না বলে মন্তব্য করেন।

তিনি শুক্রবার নরসিংদীর পলাশে উদ্ভাবনী বিজ্ঞান মেলায় মেধাবী শিক্ষার্থী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, যুগ্ন সম্পাদক বাহাউদ্দীন ভুইয়া মিল্টনসহ অন্যরা। আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...