নরসিংদীতে আরও ৩ ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় নরসিংদী রেলস্টেশনে এই ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
বিজ্ঞাপন
এ নিয়ে এই স্টেশনে যাত্রাবিরতি করা অন্ত:নগর ট্রেনের সংখ্যা দাঁড়ালো মোট ৮টি। উদ্বোধনকালে ট্রেনের কর্মকর্তাগণ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় যাত্রীদেরকেও ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয়। নতুন করে ৩টি ট্রেন যাত্রাবিরতিতে হাজারো ট্রেন যাত্রীর দুর্ভোগ লাঘব হবে বলে জানিয়েছে রেল যাত্রী অধিকার ফোরাম।
নতুন যাত্রাবিরতীর ৩ ট্রেন হলো: ঢাকা-চট্রগ্রাম রেলপথে মহানগর প্রভাতি ও মহানগর গোধূলী। ঢাকা-সিলেট রেলপথে উপবন এক্সপ্রেস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

