ধানক্ষেতে মিলল নিখোঁজ যুবকের লাশ

উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

ধানক্ষেতে মিলল নিখোঁজ যুবকের লাশ

টাঙ্গাইলের ধনবাড়ীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের পরমান্দপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম মোমিন হোসেন। ১৮ বছর বয়সী মোমিন ধনবাড়ী উপজেলার মুশুদ্দি বড় ঝোপনা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, সকালে সরিষাবাড়ী-ধনবাড়ীর সীমান্ত এলাকার পরমান্দপুরে একটি ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের বাবা মোফাজ্জল হোসেন বলেন, বুধবার সন্ধ্যায় মুশুদ্দি ওরশে গিয়েছিল মোমিন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। সকালে তার লাশ উদ্ধারের খবর পাই। আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি খুনিদের বিচার চাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...