রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম দ্রুত সংস্কার করা হবে: আমিনুল হক

রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম দ্রুত সংস্কার করা হবে: আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেছেন, ফতুল্লার রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবস্থা খুবই জরাজীর্ণ। আমরা এটি দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য ইতিমধ্যে বলেছি। আমি ঢাকা থেকে আসতে আসতে দেখলাম স্টেডিয়ামটির করুণ অবস্থা। এই স্টেডিয়াম আপনাদের আশার একটি জায়গা ছিল, কিন্তু এটি এখন নিরাশার জায়গা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জুলাই) বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়া স্মৃতি অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

ক্লাবের সভাপতি রেজা রিপনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, নারায়াণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

ক্রীড়াঙ্গনে নারায়ণগঞ্জের হারানো গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, একসময় নারায়ণগঞ্জ থেকে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছে। সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই এখানে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। প্রস্তাবিত স্পোর্টস ভিলেজে ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি আর্চারি, শুটিং, সাঁতারসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলার আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা থাকবে।

১০ অঞ্চলে পর্যায়ক্রমে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ার পরিকল্পনার কথা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, প্রতিটি ইউনিয়নে খেলার উপযোগী মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে প্রতিটি জেলায় একটি করে সুইমিং পুল নির্মাণ এবং দীর্ঘদিন অবহেলিত ফতুল্লা স্টেডিয়াম সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন