মধুখালীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

মধুখালীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
নিহত উৎস সরকার । ছবি: আমার দেশ

ফরিদপুরের মধুখালীতে ডোবায় পড়ে ৫ বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের দক্ষিণ চরবাগাট গ্রামের উত্তম সরকারের একমাত্র ছেলে উৎস সরকারের (৫) বাড়ির পাশের ডোবায় পড়ে মৃত্যু হয়।

মৃত শিশুর দাদা সুমিত সরকার জানান, সকাল ৯টার দিকে শিশুটি খেলতে বের হয়, ঘণ্টাখানেক পর তার মা ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

বিজ্ঞাপন

এর কিছুক্ষণ পর বাড়ির পাশের ডোবায় শিশুটিকে ভাসতে দেখা যায়, প্রতিবেশীরা শিশুটিকে পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন