বালিয়াকান্দিতে যুবকের লাশ উদ্ধার

বালিয়াকান্দিতে যুবকের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আমিরুল ইসলাম (৩০) নামে এক যুবকের গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের দুবলাবাড়িয়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি মেহগনি গাছের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। নিহত আমিরুল ইসলাম ওই গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে।

বিজ্ঞাপন

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৯টা থেকে মঙ্গলবার ভোর ৫টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে থাকতে পারে।

সকালে পরিবারের লোকজন আমিরুল ইসলামকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার বড় ভাই জহিরুল শেখ বাড়ির পাশে মেহগনি গাছের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় আমিরুল ইসলামকে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে গাছ থেকে নামানো হয়।

বালিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে প্রতীয়মান হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পারিপার্শ্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন