দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে আবারো পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুনশিখানা শাখা থেকে অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়

বিজ্ঞাপন

এতে বলা হয়, এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাস দুর্ঘটনায় নদীতে ডুবে যাওয়ার ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের স্বাক্ষরিত আদেশ অনুযায়ী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সদস্য সচিব করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী মহাব্যবস্থাপক (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাট, সহকারী পরিচালক (বিআরটিএ), উপসহকারী পরিচালক (ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স), দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, প্রয়োজন হলে তদন্ত কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে। এছাড়া কমিটিকে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ইতোমধ্যে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ পদ্মা নদীতে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্সটিকে বেলা ১২টার দিকে উদ্ধার করে দৌলতদিয়া বাস টার্মিনালে নৌ পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে এ দুর্ঘটনায় কোনো হাতাহাতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন