সম্ভাবনাময় পর্যটনশিল্প বাজিতপুরের পাটুলীঘাট

সম্ভাবনাময় পর্যটনশিল্প বাজিতপুরের পাটুলীঘাট
বাজিতপুরের পাটুলঘাট পর্যটনশিল্প খুলে দিতে পারে সম্ভাবনার দ্বার । আমার দেশ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলীঘাট পর্যটন শিল্প খুলে দিতে পারে সম্ভাবনার দ্বার । জানা গেছে, এই অঞ্চলের যাতায়াতের অন্যতম প্রধান প্রবেশদ্বার। তবে এর নৈসর্গিক সৌন্দর্য ও ঘোড়াউত্রা নদীর অববাহিকার কারণে এটি একটি জনপ্রিয় পর্যটন স্পটে পরিণত হয়েছে। বর্ষাকালে বিস্তীর্ণ হাওরের জলরাশি, নৌকা ভ্রমণ, সূর্যোদয় ও সূর্যাস্ত এবং নদী তীরের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে এখানে সৌন্দর্য পিপাসু প্রচুর পর্যটকরা ভিড় করে।

প্রকৃতির অপরূপ সৃষ্টি হয়। হাওরের প্রতিটি ক্ষণ উপভোগ্য। বৈশাখের ফসল তোলার মৌসুমে প্রকৃতির নতুন রূপ আর হাওরাঞ্চলের মানুষদের জীবন-জীবিকার ব্যস্ততা প্রকৃতিবান্ধব সারল্যতায় ভরপুর। হাওরবাসীদের গোয়ালভরা গরু, গোলাভরা ধান, গরু বা মহিষের বাথান, হাঁসের খামার, পানি শুকানোর সঙ্গে সঙ্গে নিম্নাঞ্চলে মাছের খইন আর পাখিদের কলকাকলি-এ যেন সৃজনশীলতার মোহমায়া।

বিজ্ঞাপন

শীতে কুয়াচ্ছন্ন হাওরে থাকে অতিথি পাখির অবাধ বিচরণ। বর্ষায় হাওরের ছোট ছোট দ্বীপের মতো বাড়িঘর। শেষ বিকালে সূর্যাস্তের মায়াবতী দৃশ্য কিংবা গোধূলির শেষ বেলায় পানকৌড়িদের সারি বেঁধে নীড়ে ফেরা কিংবা মায়াবি স্নিগ্ধতায় দূর আকাশ বেয়ে নেমে আসা জোছনার হৃদয়কাড়া সৌন্দর্য সবকিছুকে বিধাতা যেন অঢেল অকৃপণ হাতে সাজিয়েছেন।

সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াÑএই সাতটি জেলার ৭ লাখ ৮৪ হাজার হেক্টর জলাভূমিতে ৪২৩টি হাওর নিয়ে হাওরাঞ্চল গঠিত। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ ১৩৩টি, কিশোরগঞ্জ জেলায় দ্বিতীয় সর্বোচ্চ ১২২টি হাওর রয়েছে। বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের ঘোড়াউত্রা নদীর অববাহিকায় এই পাটুলী ঘাট হাওর অঞ্চলের যাতায়াতের অন্যতম প্রধান প্রবেশদ্বারটি হাওর পর্যটন বিকাশে যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও এ হাওরে সরকারি ও বেসরকারিভাবে যথাযথ উদ্যোগ এবং পরিকল্পনার অভাবে পর্যটন বিকাশে কোনো ধরনের ভূমিকা রাখতে পারছে না। সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা গেলে বাজিতপুর অঞ্চলের এই হাওরঘেরা পাটুলী ঘাট দেশের অন্যতম পর্যটন ক্ষেত্রে পরিণত হতে পারে। যা দেশের পর্যটনশিল্প বিকাশে ইতিবাচক ভূমিকার পাশাপাশি হাওরবাসীর জন্য বিকল্প আয় সৃষ্টি, হাওরের পরিবেশ উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে অনন্য ভূমিকা রাখতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন