নরসিংদীতে চাকরিচ্যুত পুলিশ সদস্যের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নরসিংদীতে চাকরিচ্যুত পুলিশ সদস্যের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নরসিংদীর বৃহত্তর রায়পুরা উপজেলায় জাহিদুল ইসলাম জুয়েল (৩৫) নামে চাকরিচ্যুত এক পুলিশ সদস্যের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার একটি কাঠবাগান থেকে রক্তাক্ত লাশটি উদ্ধার করে রায়পুরা থানা পুলিশ।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা প্রথমে গুলি করে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহতের জাহিদুল ইসলাম জুয়েল (৩৫) রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীয়াকান্দি এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য নুরুল ইসলামের ছেলে। জুয়েল এক সময় বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন, তবে বর্তমানে চাকরিচ্যুত হয়ে বাড়িতে ছিলেন বলে জানা গেছে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চান্দেরকান্দির দাইরেরপাড় ব্রিজের পাশে কাঠবাগানে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে তারা এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা জুয়েলকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। নিহত জুয়েলের পরিবার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন