জমিয়তে ইসলামের অফিস ভাংচুর, অভিযোগের তীর বিএনপির দিকে

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

জমিয়তে ইসলামের অফিস ভাংচুর, অভিযোগের তীর বিএনপির দিকে

জমিয়তে উলামায়ে ইসলাম সাইনবোর্ড জোনের অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাত থেকে রোববার সকালের কোনো একটি সময় এ হামলা ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপির একটি গ্রুপ এ হামলা চালায় বলে দাবি জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

বিজ্ঞাপন

এ ঘটনার সাথে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাজেদুল, বিপ্লব ও সোহাগ জড়িত বলে জানান তিনি। অভিযুক্তদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন তিনি।

রোববার বিকেলে অফিস পরিদর্শন শেষে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, শনিবার একটা ঝামেলা হয়েছে আমাদের অফিসের উল্টো দিকে। এ ঘটনায় আমাকে বিপ্লব ও সোহাগ নামের দু'টি ছেলে ফোন দেয়। আমাদের সাইনবোর্ড জোনের সভাপতি উসমানের নাম জড়ানোর চেষ্টা করে তারা। কিন্তু ওই ঘটনার সাথে আমাদের সভাপতির কোনো সংশ্লিষ্টতা আমরা পাইনি।

তিনি আরো জানান, সেই ঘটনাকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। এ হামলার পেছনে মাজেদুল, বিপ্লব ও সোহাগ সরাসরি জড়িত। তাদের নেতৃত্বেই এ হামলা হয়েছে। আমরা ডিসি-এসপি ও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জকে অনুরোধ জানাই।

মাওলানা ফেরদাউসুর রহমান অভিযুক্ত তিন বিএনপি নেতাকে দ্রুত গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে বলেন, যদি প্রশাসন ব্যর্থ হয় তাহলে জনগণ তাদের গণধোলাই দিয়ে প্রশাসনের কাছে হস্তান্তর করবে। কেউ যদি মনে করে জমিয়ত দুর্বল, তাহলে ভুল করবেন। আমরা কোনো দলের বিরোধী নই, কিন্তু সন্ত্রাস করলে ছাড় নয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...